মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ এইমাত্রঅন্যান্য এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ এইমাত্রঅন্যান্য গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা এইমাত্রঅন্যান্য জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ সালমান খানকে আদালতের নোটিশ এইমাত্রঅন্যান্য সালমান খানকে আদালতের নোটিশ মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে! এইমাত্রঅন্যান্য মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!
অন্যান্য

এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩

প্রতিবেদক:
এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় পাইলটসহ অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। হামলার দায় স্বীকার করেছে হুতিরা। খবর দ্য গার্ডিয়ানের।

নতুন করে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত শুরুর পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি সরকারের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে চালানো প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। পরবর্তী হামলায় একটি উড়োজাহাজকে নিশানা করা হয়।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা না হলেও হুতিরা জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে হামলা চালিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া গ্রুপ জানিয়েছে, নিহতদের মধ্যে ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামী রয়েছেন। নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি হামলার শিকার হলো।

সংস্থাটির পৃথক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সৌদি নাগরিক ও বিদেশি পর্যটকেরা হতাহত হয়েছেন। আহত ব্যক্তিদের আঘাতের মাত্রা হালকা থেকে গুরুতর পর্যায়ের ছিল।

সৌদিয়া গ্রুপের তথ্য অনুযায়ী, হামলার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে হুতিরা। তাদের দাবি, ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরবের সমর্থন দেওয়ার কারণেই এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে রিয়াদের বক্তব্য, তারা ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারকে দেশটির ভূখণ্ড পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করছে।

রিয়াদ বিমানবন্দরে এ হামলা সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।