মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ এইমাত্রঅন্যান্য এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ এইমাত্রঅন্যান্য গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা এইমাত্রঅন্যান্য জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ সালমান খানকে আদালতের নোটিশ এইমাত্রঅন্যান্য সালমান খানকে আদালতের নোটিশ মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে! এইমাত্রঅন্যান্য মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!
অন্যান্য

ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ বাসের যাত্রী আটক

প্রতিবেদক:
ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ বাসের যাত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় একটি গণপরিবহনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলার বগাইল টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

​আটক সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের হোসেন আলীর ছেলে। ​ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশের একটি দল বগাইল টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় ‘হামদান পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ​

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।