মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৯:১০ অপরাহ্ন
শিরোনাম
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ এইমাত্রঅন্যান্য এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ এইমাত্রঅন্যান্য গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা এইমাত্রঅন্যান্য জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ সালমান খানকে আদালতের নোটিশ এইমাত্রঅন্যান্য সালমান খানকে আদালতের নোটিশ মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে! এইমাত্রঅন্যান্য মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!
অন্যান্য

ভারতে পালানোর চেষ্টা, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক

প্রতিবেদক:
ভারতে পালানোর চেষ্টা, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় ৯ অক্টোবর দুপুরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৯)। তিনি কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর A00867193 এবং ভ্রমণ ভিসা নম্বর VN3741221।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানার এফআইআর নম্বর-১২, তারিখ ১৫ আগস্ট ২০২৫ এবং জিআর নম্বর-৩১৪-এর একটি মামলায় মাহবুব আলমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগের উল্লেখ রয়েছে। এর মধ্যে ৩০২ ধারা হত্যা-সংক্রান্ত।

দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. তুহিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।