মূল লেখায় যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এইমাত্রঅন্যান্য পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের এইমাত্রঅন্যান্য হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা এইমাত্রঅন্যান্য মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা এইমাত্রঅন্যান্য ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ
অন্যান্য

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী

প্রতিবেদক:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে তিন মাদরাসা শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই মাদরাসারই শিক্ষার্থী হিমেল (আলিম দ্বিতীয় বর্ষ), সিয়াম ও মিনহাজ (আলিম প্রথম বর্ষ)।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, “সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে রাখা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে এ আসনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।