মূল লেখায় যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এইমাত্রঅন্যান্য পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের এইমাত্রঅন্যান্য হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা এইমাত্রঅন্যান্য মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা এইমাত্রঅন্যান্য ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ
অন্যান্য

মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী

প্রতিবেদক:
মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৪৫ দশমিক ২৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আলিম পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সারা দেশে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। জাতীয় গড় পাসের হারের তুলনায় দারুননাজাতের পাসের হার ৩৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট বেশি।

প্রতিষ্ঠানটির এবারের ফলাফলের বিশেষত্ব শুধু জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সীমাবদ্ধ নয়; বিভিন্ন শাখায়ও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চারটি শাখার মধ্যে দারুননাজাত তাখসিসি শাখা ও দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দারুননাজাত তাখসিসি শাখায় ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এ শাখায় জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৬৩ শতাংশ। অন্যদিকে, মাদরাসা কিতাব বিভাগে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৮৫ শতাংশ।

এ ছাড়া দারুননাজাত মাদরাসার মহিলা শাখায় ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে চারজন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। অন্যদিকে, সাধারণ বিভাগে ১ হাজার ৭৮ জন উত্তীর্ণ এবং ১৪ জন অনুত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৫০৫ জন।