মূল লেখায় যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এইমাত্রঅন্যান্য পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের এইমাত্রঅন্যান্য হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা এইমাত্রঅন্যান্য মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা এইমাত্রঅন্যান্য ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ
অন্যান্য

ভোট শান্তিপূর্ণ হয়েছে, আমরা সন্তুষ্ট: ইসি সচিব

প্রতিবেদক:
ভোট শান্তিপূর্ণ হয়েছে, আমরা সন্তুষ্ট: ইসি সচিব

ইসি সচিব আখতার আহমেদ বলেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, দুপুর পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। এটা আরো বাড়বে। সকাল থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে, এখন পর্যন্ত কোনো স্থান থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নাই এমন বিষয়টি সামনে আনলে তিনি বলেন, তিনি বলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরপরই প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি যাচাই করতে বলা হয়। সংশ্লিষ্টদের ভোটারের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে উপস্থিত প্রার্থীর এজেন্টদেরও বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। ফলে ছবির অনুপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন করলে তারা একটি কার্ড পান। ওই কার্ড নিয়ে কয়েকজন কেন্দ্রে গেলেও তারা ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি।

এই নির্বাচন আপনাদের জন্য পরীক্ষা বলে মন্তব্য করেছে, ১১ দলীয় ঐক্য, আপনারা কি পাশ করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাশ না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

তিনজন জনকে আটক করার বিষয়ে তিনি বলেন, ওরা ভোটার নন। কৌতুলহ বশত কেন্দ্রে প্রবেশ করেছিল।