মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা এইমাত্রঅন্যান্য টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি এইমাত্রঅন্যান্য সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ
অন্যান্য

সমালোচনার জবাব দিলেন হৃদয়, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি

প্রতিবেদক:
সমালোচনার জবাব দিলেন হৃদয়, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি

মিরপুর টেস্টে আউট হওয়ার ধরন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তাওহিদ হৃদয়। দলের বিপদের সময় দুই ইনিংসেই অবিবেচক শটে উইকেট বিলিয়ে দিয়ে সেই সমালোচনার দায়ও নিজের কাঁধেই নিয়েছিলেন এই ব্যাটার।

তবে সমালোচনার জবাব দিতে বেশি সময় নিলেন না হৃদয়। আর সেই জবাব কীভাবে দিতে হয়, সেটিও ভালো করেই জানা তাঁর। সিলেট টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিলেন এই বাংলাদেশি ব্যাটার।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। ১৭১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। অভিষেক সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার ও একটি ছক্কায়।

প্রথম টেস্ট সেঞ্চুরি করেও উদযাপনে বাড়তি কোনো আয়োজন ছিল না হৃদয়ের। ইনিংসের ৬৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেসের বল লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল পূর্ণ করেন তিনি। তাতেই আসে কাঙ্ক্ষিত তিন অঙ্ক। এরপর ব্যাটের হাতলে হেলমেট রেখে ব্যাট উঁচিয়ে ধরেন হৃদয়। পরে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

হৃদয়ের স্কোর ঠিক ১০০ হওয়ার পরই ওভার শেষ করে লাঞ্চে যায় বাংলাদেশ। তাঁর ইনিংসের ওপর ভর করেই এখনো ক্যারিবীয়দের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ছেন হৃদয়

হৃদয় একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল থামেনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হৃদয়ের সঙ্গে অপর প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত আছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশকে চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। এখন পর্যন্ত আউট হওয়া চার ব্যাটারের মধ্যে তিনজনকেই শিকার করেছেন তিনি।

তৃতীয় দিন ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। বড় কিছুর প্রত্যাশা নিয়ে দিন শুরু করলেও হৃদয়কে একপ্রান্তে রেখে নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম (৩৪), লিটন দাস (৮) ও মেহেদী হাসান মিরাজ (১৬)।

সতীর্থদের ব্যর্থতার মধ্যে তাই একাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে হৃদয়কে। তাঁর সেই লড়াইয়েরই বড় প্রাপ্তি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।