মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা এইমাত্রঅন্যান্য টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি এইমাত্রঅন্যান্য সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ
অন্যান্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের

প্রতিবেদক:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে চান। আমরাও চাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারত যেন তাকে বাংলাদেশে ফেরত দেয়। দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ বাস্তবায়ন দেখতে চাই।

রোববার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সীমান্তের ওপারে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিরা নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দেশে দলটির আর রাজনীতি করার সুযোগ নেই।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। এতে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রকিব লিটন। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।