মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা এইমাত্রঅন্যান্য টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি এইমাত্রঅন্যান্য সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ
অন্যান্য

টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা

প্রতিবেদক:
টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানবপাচারকারীদের গুলিতে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। হত্যা, অস্ত্র ও মানবপাচার আইনে দায়ের করা এসব মামলায় ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানবপাচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। অভিযানে আটক ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় মানবপাচারকারীরা অতর্কিত গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করে যৌথ বাহিনী।