মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা এইমাত্রঅন্যান্য টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি এইমাত্রঅন্যান্য সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ
অন্যান্য

তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী

প্রতিবেদক:
তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ‘রক্ত শোষণ করে, নির্মম-নিষ্ঠুরভাবে যিনি দেশ পরিচালনা করেছেন, তিনি বলে দিলেন ডিসেম্বরে চলে আসবেন! আবার উড়ে এসে জুড়ে বসবেন, আর জনগণ তা মেনে নেবে—এটা হবে না। কোনো দিনই সম্ভব নয়।’

রবিবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, ‘সবকিছু হারিয়ে উনি এখন হয়ে গেছেন আওয়াজে হিন্দুস্তান। হিন্দুস্তান থেকে আওয়াজ দিচ্ছেন, এই যাব, এই করব! তিনি মনে করছেন, ফিরে এলে সবাই ঢাকঢোল ও করতালি বাজিয়ে তাঁকে সংবর্ধনা জানাবে। আসলে তিনি দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন।’

তিনি আরও বলেন, চোখের সামনে এত শিশু-কিশোর ও তরুণের আত্মদান, বুক চিতিয়ে গুলি বরণ করার যে বাস্তব বিপ্লব দেখা গেছে, তা বৃথা যেতে পারে না। আবু সাঈদ, মুগ্ধ, আবরার, ওয়াসিম আকরাম ও ফাইয়াজের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁদের আত্মদান ব্যর্থ হতে দেওয়া হবে না।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি প্যারাসুট দিয়ে নেমে আসবেন আর সবাই ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবে—এটা কোনো দিনই হতে পারে না।’

রিজভী আরও বলেন, বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দেশ। এখানে কোনো হত্যাকারী ও রক্তপানকারীর প্রত্যাবর্তন সম্ভব নয়। কারণ, এই জাতি ১৯৫২, ১৯৬৯ ও ১৯৭১ সালের মতো ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ দেশে শেখ হাসিনা ও এরশাদের মতো শাসকের পাশাপাশি বেগম খালেদা জিয়ার মতো সাহসী নেতৃত্বেরও জন্ম হয়েছে। যাঁরা সত্য, মানুষের মুক্তি ও বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। রোগ-শোক ও নানা প্রতিকূলতা সত্ত্বেও কারাবরণ করেছেন। গণতন্ত্র এবং মানুষের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যাঁরা কোনো আপস করেননি।