মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স এইমাত্রঅন্যান্য ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' এইমাত্রঅন্যান্য ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী
অন্যান্য

লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫

প্রতিবেদক:
লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫

লালমনিরহাট সদর উপজেলার আমতলা এলাকায় একটি অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৯৯৯-এ কল পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে হামলায় এক নারী সদস্যসহ সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার(৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতা কর্তৃক আটক দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চালকসহ আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করে। পরে সেখানে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দেয়। স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও ধাওয়া খাওয়া দলের রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করলেও অপর ৪ জন পালিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে বসে মিটিয়ে ফেলা হবে।

এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের গাড়িতেও হামলা চালায়। বাধাদানকারীদের তোয়াক্কা না করে পুলিশ আটককৃতদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। এতে লালমনিরহাট সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও এক নারী পুলিশ সদস্য আহত হন।

পুলিশ হেফাজতে থাকা রফিকুল ইসলাম অপু লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অন্যজন অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে দুপক্ষের মধ্যে পূর্বে কোনো বিরোধ ছিল। জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। আরে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর সরকারি কাজে বাধার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।