মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স এইমাত্রঅন্যান্য ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' এইমাত্রঅন্যান্য ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী
অন্যান্য

হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী

প্রতিবেদক:
হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার সময় তাঁর সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।

রিসোর্ট কর্তৃপক্ষ ও ছাত্রশক্তির এক নেতার বক্তব্যে এ তথ্য জানা গেছে।

রিসোর্ট সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে এর আগেই সকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষার জন্য তিনি আত্মগোপনে রয়েছেন।’

হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালাও। তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে হাসিব আল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।