মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স এইমাত্রঅন্যান্য ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' এইমাত্রঅন্যান্য ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী
অন্যান্য

দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা

প্রতিবেদক:
দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা

দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী পাঠানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও কোরিয়া বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কেবিটিআই)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বোয়েসেলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেবিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল লি।

বোয়েসেল জানায়, সাক্ষাতে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী পাঠানো এবং ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন তাঁরা।

বোয়েসেল কর্তৃপক্ষের মতে, এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কর্মসংস্থান ও উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।