মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স এইমাত্রঅন্যান্য ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' এইমাত্রঅন্যান্য ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী
অন্যান্য

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান

প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র ও আহত হওয়ার উপযুক্ত প্রমাণসহ আবেদন করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাইযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিরা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আন্দোলন চলাকালে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে।

এসব কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। একই সময়ে অসংখ্য মানুষ অতিগুরুতর, গুরুতর ও সাধারণভাবে আহত হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে শহীদ ও জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে।