মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স এইমাত্রঅন্যান্য ১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' এইমাত্রঅন্যান্য ‘দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আইনগত সুযোগ নেই' হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী
অন্যান্য

জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক:
জালিয়াতি ও অনিয়মে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় গৃহীত শর্তাবলি এবং পরবর্তী সময়ে এনজিও বিষয়ক ব্যুরোর জারি করা আইনানুগ নির্দেশনা অমান্য করার মতো কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অভিযোগও রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুযায়ী নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।

দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশে বৈদেশিক অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করে আসছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এসব সংস্থার ভূমিকা রয়েছে।

তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।