মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম এইমাত্রঅন্যান্য যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান এইমাত্রঅন্যান্য অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ এইমাত্রঅন্যান্য মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
অন্যান্য

ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামের এক যুবক। তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে। মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেন এর ছেলে।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল জানান , প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান , আমার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।