মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম এইমাত্রঅন্যান্য যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান এইমাত্রঅন্যান্য অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ এইমাত্রঅন্যান্য মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
অন্যান্য

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

প্রতিবেদক:
অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

দিন আনতে পানতা ফুরায় যে সংসারে সেখানে আবার ব্যয়-বহুল চিকিৎসা কল্পনা করতে পারেনা পরিবার। অর্থাভাবে চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়া ছয় মাসের শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​রবিবার (২২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

​জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের হারাইল মহল্লার বাসিন্দা আক্তার বানুর ছয় মাস বয়সী শিশু কন্যা সারার শরীরে জন্মগতভাবে দুটি জটিল রোগ ধরা পড়ে। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি নজরে এলে মানবিক দিক বিবেচনায় শিশুটির চিকিৎসা চালিয়ে নিতে পাশে দাঁড়ান মাসুদ রানা প্রধান।

​সহায়তার চেক প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, “মানবতার সবচেয়ে সুন্দর রূপ ফুটে ওঠে তখনই, যখন অসহায় মানুষের বিপদের দিনে আমরা পাশে দাঁড়াতে পারি। একটি নিষ্পাপ শিশুর মুখে হাসি ফুটানোর জন্য এগিয়ে আসা মানেই একটি পরিবারের নতুন স্বপ্নকে বাঁচিয়ে রাখা। ছোট্ট সারার চিকিৎসার জন্য আজ সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এই পরিবারটির পাশে থাকব। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাতে “অর্থের অভাবে কোনো শিশু বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে না যায় ।”

​অন্যদিকে, চরম দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা আক্তার বানু। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা প্রায় বন্ধ হতে বসেছিল। অভাবের সংসারে কী করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তায় কাটছিল। মাসুদ রানা প্রধান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার সাহস ও ভরসা জুগিয়েছেন। আল্লাহ উনার মঙ্গল করুন। সবাই আমার ছোট্ট মেয়েটির সুস্থতার জন্য দোয়া করবেন।”

​চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।