মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম এইমাত্রঅন্যান্য যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান এইমাত্রঅন্যান্য অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ এইমাত্রঅন্যান্য মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর ক্যানসার, চিকিৎসায় প্রয়োজন আরো ৭০ লাখ টাকা আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
অন্যান্য

আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

প্রতিবেদক:
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশে ফুটবল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রাদেশিক রাজধানী ফোরমোসায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর সতীর্থ হুয়ান রোমেরো। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, টর্নেও আর্জেন্টিনোর গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন ও প্রীতি ম্যাচে অংশ নিচ্ছিলেন মিয়ের্স।

ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি জানান, অনুশীলনের একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘলা হয়ে কয়েক ফোঁটা বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই মিয়ের্সের কয়েক সেন্টিমিটার দূরে বজ্রপাত আঘাত হানে। ওই সময় তাঁর কাছেই ছিলেন সতীর্থ হুয়ান রোমেরো।

মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সতীর্থরা দ্রুত ব্যক্তিগত গাড়িতে করে দুজনকে ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। অন্যদিকে, রোমেরো চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

ফোরমোসায় জন্ম নেওয়া রক্ষণভাগের খেলোয়াড় মিয়ের্স সম্প্রতি কর্দোবা প্রদেশের সিলভিও পেলিকো ক্লাবের হয়ে খেলেছেন। এর আগে স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওতেও খেলেছেন তিনি। পরে স্পোর্তিভো পাতরিয়াকে সহায়তা করতে নিজ এলাকায় ফিরে আসেন।

মিয়ের্সের মৃত্যুর খবরে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর স্পোর্তিভো পাতরিয়া, সান মার্তিন দে ফোরমোসা ও সিলভিও পেলিকো শোকবার্তা প্রকাশ করেছে। পাশাপাশি তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবগুলো।

সূত্র: ইনফোবায়ে