মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী এইমাত্রঅন্যান্য দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী এইমাত্রঅন্যান্য যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত এইমাত্রঅন্যান্য চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ এইমাত্রঅন্যান্য সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ এইমাত্রঅন্যান্য যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
অন্যান্য

যশোরে ১৫টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ৩

প্রতিবেদক:
যশোরে ১৫টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ৩

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের ৪৯ ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), সুমন হোসেন (২৩) ও হেদায়তুর রহমান (৩৮)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।