মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আলজাজিরার খবরে এসব জানানো হয়।

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরায়েলিরা ২৬টি স্থানে পৃথক গণহত্যা করেছে।

আর গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত ও ৫৮১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ৩৩ জন ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে সাহায্যপ্রার্থী ছিলেন।

দক্ষিণে আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

 

স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনি আহমেদ মনসুর বলেন, আমরা (ইসরায়েলি) বিমান হামলায় ঘুম থেকে উঠি। ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। লোকজন বলে যে, এটি একটি ড্রোন হামলা, কিন্তু শব্দ ছিল ভয়াবহ, অবিরাম গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্রগুলো এতটাই ধ্বংসাত্মক ছিল যে বিস্ফোরণের পর সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। সাহায্য ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ধরে ক্ষতিগ্রস্তরা জ্বলতে থাকে। আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ নেই।

বৃহস্পতিবার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে আক্রমণগুলো আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, বিশ্রাম এলাকা, বাড়ির ভেতরে ফিলিস্তিনি পরিবার, বাজার, গুরুত্বপূর্ণ বেসামরিক সুযোগ-সুবিধা এবং খাবারের সন্ধানে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ওপর বোমা ফেলা হয়।