মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ, নীরব যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ, নীরব যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেত। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরে সিনজিল শহরে শুক্রবার (১১ জুলাই) তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেতের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, ‘তিনি একেবারেই নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ শালাবিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত। তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না।’

মানবাধিকার সংস্থাগুলো বলছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে। বসতি স্থাপনকারীদের হামলায় প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে।

 

স্থানীয়দের অভিযোগ, এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশির ভাগ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের রক্ষা করে। এ ছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের ওপরই গুলি চালানো হয়।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে।

সাইফুল্লাহ মুসাল্লেতের পরিবারের সদস্যরা এবং মানবাধিকারকর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন।