মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের শীর্ষ ব্যক্তি রুপার্ট মারডক এবং তার মালিকানাধীন ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মায়ামির একটি ফেডারেল আদালতে করা এ মামলায় ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন অন্তত এক হাজার কোটি ডলার।

ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, ২০০৩ সালে ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে জন্মদিনে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটিতে একজন নগ্ন নারীর স্কেচ ছিল এবং কিছু ব্যক্তিগত বার্তাও লেখা ছিল বলে প্রতিবেদনে বলা হয়।

ট্রাম্প এ প্রতিবেদনকে ভুয়া, বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার মতে, এতে তার সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প বলেন, এমন চিঠির কোনো অস্তিত্বই নেই, আর তিনি কখনও নারীর ছবি আঁকেননি।

মামলার অভিযোগপত্রে ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক ও মারডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের নামও উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যাতে ট্রাম্পকে রাজনৈতিকভাবে হেয় করা যায়।

প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এটা আমার ভাষা নয়, আমার কথা নয়। আমি আজ পর্যন্ত কোনো নগ্ন ছবি আঁকিনি।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো প্রমাণ নেই। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তারা চিঠিটি সরাসরি দেখেছে, যদিও প্রকাশ করেনি।

এই ঘটনায় নতুন করে এপস্টেইন–সম্পর্কিত ষড়যন্ত্রতত্ত্ব এবং ট্রাম্পের সঙ্গে তার যোগসূত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আদালত এই মামলার কতটুকু গ্রহণযোগ্যতা দেয়।