মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান, ইরাককে সতর্কবার্তা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান, ইরাককে সতর্কবার্তা

ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাগদাদে ইরানপন্থি মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ক্বানি। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে।

ইরানপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আসায়েব আহল আল-হাক, হারাকাত হেজবুল্লাহ আল-নুজাবা, কাতায়িব হেজবুল্লাহ ও কাতায়িব সাইয়্যিদ আল-শুহাদা। তারা সম্প্রতি ইরানের প্রতি সমর্থন জানালেও এখন পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি।

বিশ্লেষকদের মতে, এই সংযমের কারণ তেহরানের ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। প্রতিবেশী দেশটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতি বছর আনুমানিক এক বিলিয়ন ডলারের অবৈধ তেল আয়ের জোগান আসে। এ ছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও খাতে এসব সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে।

সম্প্রতি ১২ দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আন-আল-আসাদ ঘাঁটি এবং এরবিলের মার্কিন কনস্যুলেটের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তবে এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বারবার, তবুও সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো নিজেদের অংশগ্রহণকে মূলত বক্তব্য আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।

তথ্যসূত্র : শাফাক নিউজ