মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার এইমাত্রঅন্যান্য শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় এইমাত্রঅন্যান্য সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি এইমাত্রঅন্যান্য ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল এইমাত্রঅন্যান্য চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী

সৌদি আরবে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নারী।

শনিবার (৯ আগস্ট) সংবামাধ্যম ওকাজের বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলেছে, মাজেদ বালদাহ আল রোকি নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে যুক্তরাষ্ট্রেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এতে কাজ হয়নি।

দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল সাদির কষ্ট লাঘবে তিনি তার নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ওই সময় তাকে চমকে দিয়ে তার প্রথম স্ত্রী নৌরা সালেম আল সামারি জানান, সতীনের জীবন বাঁচানোর জন্য তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করবেন।

যখন দ্বিতীয় স্ত্রীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিই তখন প্রথম স্ত্রীকে বলি, যদি অস্ত্রোপচারের সময় আমার কিছু হয় তখন তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে। কিন্তু আমি তখন অবাক হই, যখন সে জানায় তাগরিদকে বাঁচাতে সে তার লিভারের ৮০ শতাংশ দান করবে। শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল, বললেন মাজেদ।

মেডিকেল পরীক্ষায় টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। যা সফলও হয়।

স্থানীয় মানুষ সতীনের জন্য নৌরার এমন স্বার্থহীন কাজের প্রশংসা করেছেন।