মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ এইমাত্রঅন্যান্য যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু এইমাত্রঅন্যান্য ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ
আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার (২৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এ হামলার জন্যও তাদের দায়ী করছে দখলদাররা। খবর আল-আরাবিয়ার।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমানবাহিনীর তথ্য উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি।

তবে ইরান-সমর্থিত হুথিরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে প্রায় ইসরায়েলে হামলা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা। হুতিরা বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাধ্যানুযায়ী হামলা অব্যাহত রাখবে।

 

জবাবে ইসরায়েল দুই বছরে ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুতি-নিয়ন্ত্রিত বন্দর এবং মিলিশিয়া-নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দর লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা হয়। এ ছাড়া প্রায় প্রতি সপ্তাহে ছোটখাটো হামলা চলছেই।

যেমন, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ দিনের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে সফল আঘাত করেছে।