মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপে রূপান্তরিত হন ও তাকে কামড়ানোর চেষ্টা করেন। এই অদ্ভুত অভিযোগে স্তম্ভিত হয়ে গেছেন সীতাপুর জেলার প্রশাসক ও কর্মকর্তারা। এ বিষয়ে তিনি এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। স্থানীয় সমাধান দিবসে (যেদিন সাধারণ মানুষ বিদ্যুৎ, রাস্তা কিংবা রেশন সংক্রান্ত অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কাছে যান) মেরাজ নামের ওই ব্যক্তি জেলা প্রশাসকের সামনে উপস্থিত হয়ে বলেন, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় ও আমাকে কামড়ানোর জন্য ধাওয়া করে।

মেরাজের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার তাকে হত্যা করার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই তিনি ঘুম থেকে জেগে উঠে প্রাণে বেঁচে যান। তিনি আরও বলেন, আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে। আমি আশঙ্কা করছি, কোনো না কোনো রাতে সে আমাকে মেরে ফেলতে পারে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, কে জানে, তিনি আর কাদের কামড়াচ্ছেন!

আরেকজন মন্তব্য করেছেন, তুমি কি তার নাগমণি লুকিয়ে রেখেছ? অন্য একজন পরামর্শ দিয়েছেন, তুমি নিজেও কোবরা হয়ে যাও।

কেউ আবার মজা করে লিখেছেন, এই লোক তো ভাগ্যবান! নিজের সংসারে ‘নাগিনা’র শ্রীদেবীকে পেয়ে গেছেন। এখানে ‘শ্রীদেবী’ বলতে ১৯৮৬ সালের জনপ্রিয় বলিউড চলচ্চিত্র নাগিনা’র রূপান্তরিত নাগিন চরিত্রের অভিনেত্রীকে বোঝানো হয়েছে।

এদিকে, ঘটনাটিকে হালকাভাবে না নিয়ে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মাহমুদাবাদের উপজেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে তদন্ত শুরু করতে বলেছিলেন।