মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

আবু ধাবির গরমে যেন আরও তপ্ত হয়ে উঠল বাংলাদেশের ভাগ্য। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরাজ-হৃদয়ের লড়াকু ফিফটির পরও জয় ধরা দিল না। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট-বলে ঝলকে উড়ে গেল টাইগাররা। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৪ বলে গুরুত্বপূর্ণ ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এই অলরাউন্ডার। ফলে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতলো আফগানিস্তান।

বাংলাদেশের ২২১ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে শুরুটা সতর্ক ছিল আফগানদের। একপ্রান্তে গুরবাজ আর অন্যপ্রান্তে রহমত শাহ মিলে গড়ে তোলেন ৭৮ রানের দৃঢ় জুটি। তানজিম হাসান সাকিবের ধারালো স্পেলে কিছুটা আশার আলো দেখা দিলেও সেটি ছিল ক্ষণস্থায়ী। রহমত শাহ (৫০) ও গুরবাজ (৫০) ফেরার পরও আফগান ইনিংস ভাঙতে পারেনি বাংলাদেশ।

তখনই ব্যাট হাতে নামেন ওমরজাই। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে খেলে চাপে ফেলে দেন বোলারদের। তার দ্রুত ৪০ রানের ইনিংসে আফগানিস্তান সহজেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচে। পরে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও অভিজ্ঞ মোহাম্মদ নবি অপরাজিত থেকে ১৭ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র কার্যকর ছিলেন তানজিম আল সাকিব। ৩১ রানে নেন ৩ উইকেট নেন এই পেসার । একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসেও ছিল একই রকম হতাশা। ওপেনাররা শুরুটা ভালো করতে না পারলেও মাঝের সারিতে লড়াকু ভূমিকা রাখেন মিরাজ ও হৃদয়। মিরাজ ৮৭ বলে করেন ৬০, হৃদয় ৮৫ বলে ৫৬। তবে তাদের ফিফটি সত্ত্বেও ইনিংস বড় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। অভিষেকে সাইফ হাসান ২৬ রান করে কিছুটা আস্থা জুগিয়েছেন, কিন্তু বাকিরা ছিলেন নিষ্প্রভ।

ওমরজাইয়ের মতোই কার্যকর ছিলেন রশিদ খান। তিনি ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন গুটিয়ে দেন। তার সঙ্গে আল্লাহ গজনফর নেন ২ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন সিরিজে ফিরে আসার চ্যালেঞ্জ—কিন্তু তার আগে হয়তো দরকার কিছুটা আত্মসমালোচনা, বিশেষ করে ব্যাটিং ও মিডল অর্ডারের অচলাবস্থা নিয়ে।