মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে এইমাত্রঅন্যান্য মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী এইমাত্রঅন্যান্য ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক এইমাত্রঅন্যান্য শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান এইমাত্রঅন্যান্য বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি এইমাত্রঅন্যান্য সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ

রোববার ঢাকায় শিক্ষকদের জমায়েত, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রোববার ঢাকায় শিক্ষকদের জমায়েত, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা। যার প্রতিবাদ জানিয়ে রোববার (১২ অক্টোবর) ঢাকায় সারা দেশের শিক্ষকদের বড় জমায়েত আহ্বান করেছেন তারা। 

জাতীয় প্রেস ক্লাবের সামনে হতে যাওয়া এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন।

শনিবার (১১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঢাকা পোস্টকে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।

আজিজী বলেন, ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

তিনি আরও বলেন, যদি এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবি মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল সংগঠনটি। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।