মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে গাজা থেকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।

সোমবার (১৩ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় সাত জিম্মিতে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এর কয়েক ঘণ্টার মধ্যে অবশিষ্ট ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।

দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া জিম্মিরা হলেন বাহবোত, অ্যাভিনাতান ওর, ইউসেফ-হাইম ওহানা, ইভায়াতার ডেভিড, রম ব্রাসলাভস্কি, সেগেভ কালফন, নিমরোদ কোহেন, ম্যাক্সিম হেরকিন, এইতান হর্ন, মাতান জাঙ্গাউকের, বার কুপেরশতেইন, ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় মুক্তি দেওয়া জিম্মিদের মতো তাদেরও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করবে সংগঠনটি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে বলে জানিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে ডেকে থাকেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৬৭ হাজার ৮০৬ মানুষ নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৭০ হাজার ৬৬ আহত হয়েছেন। এর আগে ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। এতে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। এছাড়া প্রায় ২০০ জনকে জিম্মি করে তারা।