মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

মেলোনিকে ‘সুন্দরী তরুণী’ বলে প্রশংসা ট্রাম্পের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মেলোনিকে ‘সুন্দরী তরুণী’ বলে প্রশংসা ট্রাম্পের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মিসরে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। গতকাল সোমবার (১৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরব ও ইউরোপের নেতারা এ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের শুরুতে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি উপস্থিত নেতাদের সম্পর্কে কথা বলছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে বলার সময় তাকে ‘সুন্দরী’ হিসেবে অভিহিত করে প্রসংসা করেন ট্রাম্প। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমাদের একজন তরুণী আছেন, সুন্দরী তরুণী। যুক্তরাষ্ট্রে আমি কোনো নারীকে সুন্দরী বলতে পারব না। কারণ সেখানে আপনি কাউকে সুন্দরী বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

“কিন্তু আমি (এখানে) একটি সুযোগ নেব।” পেছনে দাঁড়িয়ে থাকা মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “এই হলেন সুন্দরী তরুণী। আপনাকে সুন্দরী বলায় রাগ করেননি, ঠিক না? কারণ আপনি সুন্দরী। এখানে আসায় আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

যদিও ট্রাম্প যখন প্রশংসা করছিলেন তখন তিনি হাতের ইশারায় তিনি তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

এরআগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মেলোনির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এরদোয়ানকে মেলোনিকে বলছেন, তিনি যেন ধূমপান ছেড়ে দেন।