মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
বাংলাদেশ

পরিবারের সবাইকে বেঁধে ডাকাতি, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পরিবারের সবাইকে বেঁধে ডাকাতি, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ডাকাতি করার সময় আপনজনদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমোলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে মুখোশধারী কয়েকজন সশস্ত্র ডাকাত ছাদ বেয়ে ঢুকে পড়ে তালোড়া বাজারের পরিচিত ব্যবসায়ী রাধেশ্যাম পদ্দারের বাড়িতে। ব্যবসায়ী রাধেশ্যাম পরিবারের সদস্যরা খৈল ও ভুসির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ ভাইবোন কেউই বিয়ে করেননি, সবাই একসঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ডাকাতরা প্রথমেই বাড়ির সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন বিমোলা পদ্দার। কিন্তু সেই প্রতিরোধই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ডাকাতরা তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইতোমধ্যে একাধিক টিম তদন্তে নেমেছে এবং ভয়াবহ এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।