মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও আছেন। হামলাটি আবাসিক এলাকায় চালানো হয়।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা একটি স্থানীয় ম্যাচ খেলে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। বোর্ড জানিয়েছে, এটি আফগান ক্রীড়াঙ্গনের জন্য বড় ক্ষতি।

এ ঘটনায় শোক জানিয়ে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১৭০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাকিস্তানের বিমানগুলো সাধারণ মানুষের ঘরবাড়ি ও বাজারে বোমা ফেলেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সূত্র : দ্য হিন্দু, এনডিটিভি