মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ এইমাত্রঅন্যান্য পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী এইমাত্রঅন্যান্য রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম এইমাত্রঅন্যান্য নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭ এইমাত্রঅন্যান্য ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭
খেলা

ধবলধোলাইয়ের পর ক্লান্তি ও চাপকেই দায় দিলেন লিটন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ধবলধোলাইয়ের পর ক্লান্তি ও চাপকেই দায় দিলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ হোয়াইটওয়াশে শেষ হলো বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে শেষ ম্যাচেও হার এলো পাঁচ উইকেটে, এবং সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ছিল না কোনো আতঙ্ক—বরং বাস্তবতার স্বীকারোক্তি ও আত্মবিশ্বাসের প্রতিশ্রুতি। লিটনের ভাষায়, দলের ব্যর্থতার পেছনে বড় কারণ ছিল ‘ক্লান্তি ও মানসিক চাপ’, যা কাটিয়ে উঠতে সময় ও বিশ্রাম দরকার।

‘আমি আগেও বলেছিলাম, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। এই সিরিজে তারা আমাদের সবদিক থেকেই চাপে ফেলেছে। বোলিং দারুণ করেছে, আমাদের ব্যাটিংও ভালো হয়নি,’ ম্যাচ শেষে বললেন লিটন।

‘তবে সব সময় খারাপ সময় চলতে পারে না। যেটা দরকার, সেটা হলো আত্মবিশ্বাস ধরে রাখা। চিন্তা বেশি করলে নেতিবাচক ভাবনাই মাথায় আসে।”

গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে ৩-০ হারের পর এই প্রথম বাংলাদেশ আরেকটি হোয়াইটওয়াশের স্বাদ পেল। অথচ এর আগে চারটি দ্বিপাক্ষিক সিরিজে জয়ের ধারা ছিল। তাই এই ধাক্কায় ভেঙে পড়তে নারাজ লিটন দাস। তার মতে, এটি মূলত অতিরিক্ত খেলার চাপের ফল।

‘অনেক সময় আপনি চেষ্টা করেও পারফর্ম করতে পারেন না,’ বললেন তিনি। ‘খেলোয়াড়রা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছে। একটু বিরতি দরকার। এই সিরিজ শেষ হয়ে এখন কমপক্ষে ১০ দিনের বিশ্রাম পাবে সবাই। এরপর আয়ারল্যান্ড সিরিজের আগে নতুন করে অনুশীলনে ফিরবে। তখন সবাই মানসিকভাবে আরও প্রস্তুত থাকবে।

বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার জায়গা ছিল ব্যাটিং। তবে লিটন বড় ধরনের বদলের পক্ষপাতী নন। তাঁর বিশ্বাস, যারা দলের মূল ভরসা, তাদের উপরই আস্থা রাখতে হবে।

‘যারা এখন খেলছে, সবাই পরীক্ষিত ক্রিকেটার,’ তিনি বলেন। ‘একটা-দুটো সিরিজ খারাপ গেলে বা কয়েক ম্যাচে রান না পেলে সেটা দিয়ে কাউকে ব্যর্থ বলা যায় না। নিজেরা জানে কোথায় উন্নতি করতে হবে। ব্যাটিং কোচের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই ঠিক পথে ফিরবে।’