মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

বাংলাদেশি ও ভারতীয়দের জালিয়াতি রোধে গণভিসা বাতিলের ক্ষমতা চায় কানাডা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাংলাদেশি ও ভারতীয়দের জালিয়াতি রোধে গণভিসা বাতিলের ক্ষমতা চায় কানাডা

ভারতীয় এবং বাংলাদেশিদের অভিবাসন জালিয়াতি রোধ করতে এই দুই দেশের অভিবাসনপ্রত্যাশীদের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চায় কানাডার সরকার। গোপন অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি।

কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি একটি সরকারি নথির প্রেজেন্টেশন অনুষ্ঠান হয়েছে। নথিটি প্রস্তুত করেছে মন্ত্রনালয়ের অধীন দুই সংস্থা ইমিগ্রেশন, রেফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এবং কানাডা বোর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং একাধিক মার্কিন সংস্থা। মার্কিন সংস্থাগুলোর নাম প্রতিবেদনে উল্লেখ করেনি সিবিসি।

তবে মার্কিন সংস্থাগুলো সঙ্গে আইআরসিসি এবং সিবিএসএ একটি একটি দাপ্তরিক জোট তৈরির প্রস্তুতি নিচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার। এই জোটের প্রধান কাজ হবে— ভিসার আবেদনকারীদের মধ্যে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে, তাদের শনাক্ত করা এবং আবেদন বাতিল করা।

যদিও সব দেশের আবেদনকারীদের আবেদন ও নথিপত্র যাচাই করবে সেই দাপ্তরিক জোট, তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশ ও কানাডার আবেদনকারীদের প্রতি। কারণ অভিবাসন মন্ত্রণালয়ের গোপন নথিতে এ দুই দেশকে ‘কান্ট্রি-স্পেসিফিক চ্যালেঞ্জেস’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে।

সাংবিধানিকভাবে যুদ্ধ ও মহামারি, অর্থাৎ বৈশ্বিক জরুরি পরিস্থিতিতে পরিস্থিতিতে গণহারে ভিসা বাতিলের এক্তিয়ার পায় কানাডার কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক সেই প্রেজেন্টেশনে এই মর্মে সুপারিশ করা হয়েছে যে ‘কান্ট্রি-স্পেসিফিক চ্যালেঞ্জেস’ ভুক্ত দেশগুলোকেও যেন এই ক্যাটাগরিতে ফেলা হয়।

কানাডার পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্টেশনটি পাঠানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি পাস হবে।

এদিকে মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কসহ কানাডার তিন শতাধিক সিভিয় সোসাইটি সংস্থা এই বিলের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, বিলটি পাস হলে কানাডার সরকার একটি ‘গণ-ফেরত পাঠানোর মেশিন’-এ পরিণত হবে।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশ থেকৈ কানাডায় আশ্রয়প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২৩ সালের মে মাসে ভারত থেকে কানাডায় আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৫০০ জন ভারতীয় নাগীরক। ২০২৪ সালের জুলাইয়ে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার জনে।