মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ এইমাত্রঅন্যান্য পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী এইমাত্রঅন্যান্য রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম এইমাত্রঅন্যান্য নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭ এইমাত্রঅন্যান্য ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭
খেলা

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা হয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। দেশে এখন মহামারি ডেঙ্গুতে প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করেছেন মিষ্টি। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন গত সপ্তাহের সেই দুঃসহ সময়ের কথা।

মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী নিজের সেই স্ট্যাটাসে লেখেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (27/10/2025)। এই দরজার ভিতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে দেই, সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশাআল্লাহ। ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে সেই আমি কিভাবে এতো শক্ত ছিলাম।’

জান্নাতুল কাওসার মিষ্টি আরও যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবোই হব ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটা তো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বার বার মনে পড়ছে, হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।’