মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ এইমাত্রঅন্যান্য পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট এইমাত্রঅন্যান্য বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি এইমাত্রঅন্যান্য পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
অন্যান্য

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

প্রতিবেদক:
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বুলডোজার চালক ও সহকারী আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। ঘন্টা খানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার এক পর্যায় তারা বুলড্রেজার গাড়ি ও চালকের উপর হামলা করে চালক ও সহকারীকে আহত করে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ জায়গায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোন প্রকার নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, “সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সময়ে সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। অন্তত বছরে একবার হলেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল বিঘ্নিত হয় এবং জনভোগান্তি বাড়ে। এসব বিবেচনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। স্থানীয় সংসদ সদস্যও বলেছেন, যাতে ওই এলাকায় যানবাহন দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ শৃঙ্খলাভাবে ফুটপাত ব্যবহার করতে পারেন, সে জন্য অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আজ সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাঁদের আচরণ অনেকটা মবের মতো ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয় এবং এক্সকাভেটরের চালক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পেছনে কোনো ব্যক্তির নির্দেশনা ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এখানে নতুন হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিনি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেলের আঘাতে আহত করেন।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে। তিনি আরও জানান, সড়ক বিভাগের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হতে পারে।