মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ এইমাত্রঅন্যান্য পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট এইমাত্রঅন্যান্য বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি এইমাত্রঅন্যান্য পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদরাসাছাত্রদের সঙ্গে সংঘাতের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পুলিশ লাইন্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেট ও কম্পাউন্ডে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও উচ্চ শব্দে গান-বাজনা চলছিল।

এতে বিরক্ত হয়ে পাশের জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে পুলিশ লাইন্সে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০ জন আহত* হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।