মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

প্রতিবেদক:
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনা বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা বাহিনী) কর্মকর্তা বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার নিজ সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ হিসেবে বাংলাদেশ সেনা বাহিনীর নাম উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর বুধবার তাকে এ পদ থেকে প্রত্যাহার করা হলো।

এর একদিন আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের বিষয়ে তথ্য জানিয়েছিলেন তিনি। মোতাহের হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো ১৬৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।