মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ এইমাত্রঅন্যান্য পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস ধূমপান ও তামাক মুক্ত করার উদ্যোগ গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট এইমাত্রঅন্যান্য বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি এইমাত্রঅন্যান্য পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ, স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
অন্যান্য

মোবাইল চুরির অপবাদে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রতিবেদক:
মোবাইল চুরির অপবাদে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. অপু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. অপু ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত সীমান্ত মিয়াকে (১৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সীমান্ত একই গ্রামের মাহবুব আলমের ছেলে এবং নিহত অপুর ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সীমান্তের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় সে অপুকে সন্দেহ করে। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠকও হয়। তবে সেখানে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। এরপরও সীমান্ত তার সন্দেহ থেকে সরে আসেনি। আজ দুপুরে গ্রামের একটি সেতুর কাছে সীমান্ত অপুকে ডেকে নেয়। সেখানে মোবাইল ফোন চুরির অভিযোগ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। এতে অপু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন সীমান্তকে ধাওয়া দিয়ে আটক করেন। গুরুতর আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্ত সীমান্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।