মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির এইমাত্রঅন্যান্য রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন এইমাত্রঅন্যান্য বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এইমাত্রঅন্যান্য গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা এইমাত্রঅন্যান্য এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা
অন্যান্য

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বেকড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারস্থ ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান এর সভাপতিত্বে এবং যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে মো. আবুল হোসাইন বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবার ও প্রতিটি মানুষ যদি নিয়মিত গাছ লাগায়, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, “ইসলাম প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় বেকড়া ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।