মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা এইমাত্রঅন্যান্য সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন এইমাত্রঅন্যান্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এইমাত্রঅন্যান্য ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ
অন্যান্য

নাটোরে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক:
নাটোরে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত এবং অপর এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। নিহত ভ্যান চালকের বাড়ি নাটোর সদর উপজেলা অর্জুনপুর গ্রামের বাসিন্দা মাজম আলীর ছেলে তুমিজুদ্দিন(৪০) এ সময় ভ্যানে থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আহত যাত্রী আসাদুল আজ বিকেল পাঁচটার দিকে মারা যায়। নিহত আসাদুলের বাড়ী নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. জাকির হোসেন জানান, নিহত ভ্যানচালক নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা, হাসপাতালে ভর্তি আহত যাত্রী তিনিও মারা গেছেন তার বাড়ি নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়ির দিয়ার সাতুরিয়া গ্রামের বাসিন্দা। ট্রাকটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।