মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা এইমাত্রঅন্যান্য সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন এইমাত্রঅন্যান্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এইমাত্রঅন্যান্য ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ
অন্যান্য

সুন্দরবনে বন বিভাগের গুলিতে নিহত আমিনুরের পরিবার পেল ৫ লাখ টাকা

প্রতিবেদক:
সুন্দরবনে বন বিভাগের গুলিতে নিহত আমিনুরের পরিবার পেল ৫ লাখ টাকা

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুন্দরবনে বন বিভাগের স্মার্ট টহল টিমের গুলিতে নিহত জেলে আমিনুর রহমানের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামানের একান্ত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১১ জুলাই) সকালে খুলনা সার্কিট হাউসে বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নিহতের পরিবারের হাতে নগদ ৫লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ মে সকাল ৭টার দিকে সাতক্ষীরার কয়রা উপজেলার সুন্দরবনের পাটকোষ্টা অভয়ারণ্য এলাকার হেলাবাসী আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া আহরণকারী বন বিভাগের গুলিতে নিহত হয়। নিহত আমিনুর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। এ ঘটনায় জেরে গাবুরার সর্বস্তরের মানুষ বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন ও রেঞ্জ অফিসে হামলা করে। এতে একজন ইউপি সদস্যাসহ বন বিভাগের ৫জন গুরুতর আহত হয়। পরবর্তীতে নিহত আমিনুরের ভাতিজা ও বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হক বাদী হয়ে পাল্টাপাল্টি মামলা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলার এজাহারে বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন, শামিম রেজা মিঠুসহ ৯/১০কে আসামি করে মামলা দায়ের করেন। অন্যদিকে বন বিভাগের পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ ও ৩০০/৩৫০জনকে আসামি করে মামলা দায়ের করে।

এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক ও শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সাতক্ষীরা-৪ আসনের বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান পরিবারটির পাশে দাঁড়ান। একই সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি অবহিত করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম আমিনুরের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে নিহতের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে ড. মনিরুজ্জামান বলেন, দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এই উদ্যোগ নিয়েছি।