মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা এইমাত্রঅন্যান্য সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন এইমাত্রঅন্যান্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এইমাত্রঅন্যান্য ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ করেনি কেউ
অন্যান্য

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করতে হবে: অ্যাড. আতিকুর রহমান

প্রতিবেদক:
শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করতে হবে: অ্যাড. আতিকুর রহমান

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

শনিবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘দায়িত্বশীল সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০২৩ সালে শিল্পখাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। তখন থেকেই আমরা বলে আসছি, শ্রমিকদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা তখন থেকেই দাবি করে আসছি, কমপক্ষে ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে এই বেতনে একটি পরিবার চালানো সম্ভব নয়। এছাড়া সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার খরচ বহন করাও অসম্ভব। তাই আমাদের দাবি, সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সঙ্গে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে শ্রমিকরাও অংশ নিয়েছেন। তাদের অধিকার, ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং বাধ্যতামূলক রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান এবং ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। সম্মেলনে জেলার ৬টি উপজেলা ও ৬৭টি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।