মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী এইমাত্রঅন্যান্য ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ এইমাত্রঅন্যান্য নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী এইমাত্রঅন্যান্য ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা এইমাত্রঅন্যান্য চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  এইমাত্রঅন্যান্য সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য এইমাত্রঅন্যান্য জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন এইমাত্রঅন্যান্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন
বাংলাদেশ

পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

ঢাকা, ৪ মার্চ: দেশের একমাত্র স্যাটেলাইটের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এখন থেকে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ নামে পরিচিত হবে। সোমবার (৩ মার্চ) সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তনের প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। ফলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে, উপদেষ্টা পরিষদের এক বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারের ধারাবাহিক নাম পরিবর্তন

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নাম সংবলিত বহু স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইটটির নামও পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বর্তমান সরকার একে রাষ্ট্রীয় নিরপেক্ষতা ও সামগ্রিক সংস্কারের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, বিরোধী পক্ষ একে ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছে।

বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশের টেলিযোগাযোগ, সম্প্রচার ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম পরিবর্তনের ফলে এর কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।