মূল লেখায় যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন এইমাত্রঅন্যান্য ৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু এইমাত্রঅন্যান্য ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ এইমাত্রঅন্যান্য ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান এইমাত্রঅন্যান্য বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর
বাংলাদেশ

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি পোস্ট দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর সে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। তবে ৩০ মিনিটের মধ্যে তা আবার সরিয়ে নেওয়া হয়।

ওই পোস্টে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’

এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর যুক্ত করা হয়। তবে কিছুক্ষণ পর সে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।