মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

শিক্ষক মেহেরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শিক্ষক মেহেরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মেহেরীন চৌধুরীর আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। এ ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু।

আহত হয়েছে শতাধিক।’

তিনি আরো লেখেন, ‘এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরীন চৌধুরী। যিনি তার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান এবং পরে আরো শিক্ষার্থীকে বাঁচাতে সাহসিকতার সঙ্গে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে যান। তার অসীম সাহস ভোলা যাবে না।

আনোয়ার ইব্রাহিম জানান, তিনি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার সংহতি প্রকাশ করবেন। তিনি বলেন, ‘এই শোকের মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি। আমরা প্রত্যেকটি হারিয়ে যাওয়া প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি বিপর্যস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার পর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে।

 
তবে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নাফি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।