মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন। এটার মধ্যে কোনো লুকোচুরির সুযোগ নেই। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল তো থাকবেই। তারা সব সময় সমস্যা তৈরি করার চেষ্টা করে।

তিনি বলেন, একটি হত্যা মামলায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা ছিল, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। সুতরাং এখানে তদন্তে বেশি সময় লাগে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অনেকে স্বার্থের জন্য নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করেছে। যদি প্রকৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় দেওয়া হলে মামলাগুলোর তদন্তে বেশি সময় লাগত না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সঙ্গে রাজনীতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। আপনাদের (রাজনৈতিক দলের) কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। এজন্য রাজনীতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ প্রমুখ।