মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

রায়েরবাজার থেকে মরদেহ তোলা হবে না আজ, কারণ জানায়নি ডিএমপি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রায়েরবাজার থেকে মরদেহ তোলা হবে না আজ, কারণ জানায়নি ডিএমপি

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ উত্তোলনের কথা ছিলো সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায়। তবে এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ড্পএমপির পক্ষ থেকে জানানো হয়, আজ মরদেহ তোলা হবে না।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরে কর্তৃপক্ষ সময় ঘোষণা করলে আমরা আপনাদের অবগত করবো।

তবে পূর্ব ঘোষণা দিয়ে হঠাৎ করে কেন মরদেহ উত্তোলন স্থগিত করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এর আগে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হওয়ার কথা বলে পুলিশের এই কর্মকর্তা বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাত পরিচয় মরদেহ দাফন করা হয়েছিল, সেগুলো আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে। প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।