মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোডে একটি ট্রাভেল ব্যাগ পড়েছিল। ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খন্ড লাশ উদ্ধার করে। ব্যাগ ভর্তি অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, দুইটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে আসেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় শনাক্ত করতে মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।