মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

পিস্তল হাতে খুনসুটি : ভিডিও পুরোনো, সেই কিশোর আছে কারাগারে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পিস্তল হাতে খুনসুটি : ভিডিও পুরোনো, সেই কিশোর আছে কারাগারে

গাজীপুরের শ্রীপুরে একটি রেস্টুরেন্টে প্রকাশ্যে পিস্তল নিয়ে কিশোর-কিশোরীর খুনসুটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ভিডিওটি ভাইরাল হয়। এরপর থেকে এটি নিয়ে গাজীপুরসহ দেশের সর্বত্র আলোচনা চলছে। বিশেষ করে একই দিন গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার পাশাপাশি এই ঘটনাও সবার সামনে আসায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ পুরোনো। প্রায় দেড় মাস আগে ভিডিওতে থাকা কিশোরকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কারাগারে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রেস্টুরেন্টে অস্ত্র নিয়ে খুনসুটি করা ওই কিশোরের নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ। সে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। তার সঙ্গে রেস্টুরেন্টে থাকা কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে টেবিলে বসে দুই কিশোর-কিশোরী গল্প করছে। সামনের টেবিলে সাজানো আছে খাবার। টেবিলের উল্টো পাশে অন্য কেউ তাদের সঙ্গে কথা বলছিল। কথার ফাঁকে একসময় কিশোরটি একটি পিস্তল বের করে কিশোরীর হাতে তুলে দেয়। কিশোরী তখন হাসিতে ফেটে পড়ে। পিস্তল নিয়ে সে তাক করে কিশোরের দিকে, আবার টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফের কিশোর গ্যাং আছে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ভিডিওটি অনেক পুরোনো। কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং নেতা আলিফকে গ্রেপ্তার করা হয়। সে এখন কারাগারে আছে। 

তার কাছ থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে জানান ওসি। তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে যে পিস্তল দেখা যাচ্ছে সেটি আসল নাকি খেলনা তা নিয়ে অপাতত কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।